আমাদের সম্পর্কে
বাংলাদেশে টিউশন মিডিয়া ৳৩,০০০ বেতনের একটা টিউশনে ৳১,৫০০ পর্যন্ত নিয়ে নেয় - প্রথম মাসের প্রায় পুরোটা। অভিভাবক দেন, শিক্ষকও দেন।
আমরা সেটা নিই না। অভিভাবকের কাছ থেকে কিছুই নিই না, আর টিউশন হলে কোনো কমিশনও নেই। শিক্ষক একবার নিবন্ধন ফি দেন - এতটুকুই।
আমরা যা করি না
- অভিভাবকের নাম, নম্বর বা আসল ঠিকানা প্রকাশ করি না
- শিক্ষকের নম্বর কাউকে এমনি দিই না - চূড়ান্ত হলে তবেই
- যাচাই না করে কোনো পোস্ট বা কোনো শিক্ষক প্রকাশ করি না
- টিউশন পাওয়ার নিশ্চয়তা দিই না - সেটা কেউ দিতে পারে না