গোপনীয়তার নীতি
সর্বশেষ হালনাগাদ - আগস্ট ২০২৬
যা আমরা কখনো প্রকাশ করি না
- অভিভাবকের নাম, ফোন নম্বর আর আসল ঠিকানা
- শিক্ষকের ফোন নম্বর, ঠিকানা আর অভিভাবকের নম্বর
- শিক্ষকের বোর্ড রোল, রেজিস্ট্রেশন আর আপলোড করা কাগজ
পোস্টে এলাকা থানা পর্যন্ত দেখায়। সঠিক ঠিকানা শুধু নির্বাচিত শিক্ষককে জানানো হয়।
কেন কোন তথ্য নিই
- নাম ও ফোন নম্বর
- আপনাকে ফোন করার জন্য। শিক্ষক যাচাইয়ের ক্ষেত্রে একই নম্বর দুইজনের হতে পারে না - এতে নিষিদ্ধ কেউ নতুন অ্যাকাউন্টে ফিরতে পারেন না।
- ঠিকানা
- দূরত্ব হিসাব করতে, আর টিউশন চূড়ান্ত হলে শিক্ষককে পৌঁছে দিতে।
- বোর্ড রোল ও রেজিস্ট্রেশন
- শিক্ষকের পরিচয় সরকারি ফলাফলের সাথে মিলিয়ে দেখতে। NID নিই না।
- অবস্থান (ঐচ্ছিক)
- আপনি অনুমতি দিলে শুধু কাছের এলাকা বসাতে। অবস্থান আমাদের সার্ভারে পাঠানো হয় না, সংরক্ষণও করি না।
কোথায় রাখা হয়
Google Firebase-এ, এনক্রিপ্ট করা অবস্থায়। গোপন তথ্য আলাদা জায়গায় রাখা - ব্রাউজার থেকে ওই তথ্য চাওয়াই যায় না।
কার সাথে ভাগ করা হয়
কারো সাথে বিক্রি বা ভাগ করা হয় না। টাকা নেওয়ার জন্য পেমেন্ট সেবা আর বার্তা পাঠাতে SMS সেবা ব্যবহার করি - তাদের কাছে শুধু ওই কাজটুকুর জন্য প্রয়োজনীয় তথ্য যায়।
আপনার অধিকার
আপনার তথ্য দেখতে, বদলাতে বা মুছে ফেলতে চাইলে support@tutorjagat.com - অথবা +8801993636140।
তবে সম্পন্ন হওয়া টিউশন আর টাকার নথি আমাদের রাখতে হয় - হিসাবের জন্য।