শর্তাবলি
সর্বশেষ হালনাগাদ - আগস্ট ২০২৬
অভিভাবকের জন্য
- কোনো টাকা লাগে না। মিডিয়া ফি নেই, টিউশন হলে কমিশনও নেই।
- প্রতিটি পোস্ট আমরা যাচাই করে তারপর প্রকাশ করি।
- শিক্ষকের নম্বর চূড়ান্ত হওয়ার পর দেওয়া হয় - আগে নয়।
শিক্ষকের জন্য
- নিবন্ধন ফি ৳৪৯ - কওমি ধারায় ৳২৪। একবার, ২০২৭ সাল পর্যন্ত।
- ফি নেওয়া হয় যাচাই হয়ে যাওয়ার পরে। আগে নয়।
- এই সময়ে সর্বোচ্চ ৫টি টিউশন। নবায়ন করলে আবার নতুন করে শুরু।
- দেওয়া তথ্য নিজের ও সত্য হতে হবে। না মিললে আবেদন বাতিল হয়।
যা আমরা দিই না
টিউশন পাওয়ার কোনো নিশ্চয়তা আমরা দিই না। নিবন্ধন ফি দিয়ে আপনি প্ল্যাটফর্মে ঢোকার অধিকার পান - কোনো নির্দিষ্ট টিউশন নয়।
কে কাকে নেবেন সেটা অভিভাবকের সিদ্ধান্ত। আমরা যোগাযোগ করিয়ে দিই, বাছাই করি না।
এই কারণে নিবন্ধন ফি ফেরতযোগ্য নয়। তবে আমাদের দিক থেকে কোনো ভুল হলে আমরা অবশ্যই দেখব - জানালেই হবে।
আচরণ
- ভুয়া তথ্য, অন্যের পরিচয় বা ভুয়া পোস্ট - অ্যাকাউন্ট বন্ধ।
- টিউশনের বাইরে ব্যক্তিগত যোগাযোগের চেষ্টা বা অসদাচরণ - অ্যাকাউন্ট বন্ধ, প্রয়োজনে আইনি ব্যবস্থা।
- শিক্ষার্থীর নিরাপত্তা সবার আগে। কোনো অভিযোগ এলে আমরা সাথে সাথে ব্যবস্থা নিই।