ইসলামিক শিক্ষা
কওমি শিক্ষকদের জন্য
হাফেজ, ক্বারী, মুফতি, ইমাম ও মুআল্লিমা - আপনাদের জন্য আলাদা নিবন্ধন। সাধারণ ফর্মের এসএসসি রোল বা বিশ্ববিদ্যালয়ের ঘর আপনাদের পূরণ করতে হবে না।
সার্টিফিকেট লাগবে না
কওমি মাদ্রাসার সনদ হাতে হাতে দেওয়া হয় - অনেকের কাছেই থাকে না। বাধ্যতামূলক করলে সবচেয়ে ভালো হুজুররাই বাদ পড়তেন।
আমরা ফোনে কথা বলে যাচাই করি - মাদ্রাসা, মারহালা, উস্তাদের নাম। তিনটা ঘর দিলেই জমা দেওয়া যায়।
নিবন্ধন ফি
৳২৪ - সাধারণ ধারার অর্ধেক।
এই ছাড় শুধু আপনার নিজের নিবন্ধনের জন্য।
আর এটা নেওয়া হয় যাচাই হয়ে যাওয়ার পরে - আগে নয়।
যাঁরা যোগ দিতে পারেন
- হাফেজ (হিফজুল কুরআন)
- ক্বারী (কিরাআত)
- মুফতি
- ইমাম / খতিব
- মুআল্লিমা - মহিলা শিক্ষিকারাও
মারহালা: ইবতেদাইয়্যা · মুতাওয়াসসিতা · সানাবিয়্যা · সানাবিয়্যা উলইয়া · ফযীলত · তাকমীল / দাওরায়ে হাদীস · ইফতা
সরকারি বা আলিয়া মাদ্রাসার শিক্ষক হলে সাধারণ ফর্মে যান। সরকারি সিলেবাসে পড়ালে সাধারণ ধারাতেই সব সুবিধা পাবেন।